ডলারের দাম আরও বাড়ল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:এক কার্যদিবসের মধ্যে ব্যাংকগুলোতে ডলারের দাম আরও এক দফায় ২৫ পয়সা বেড়েছে। ফলে এখন থেকে আমদানির জন্য প্রতি ডলার ব্যাংকগুলো বিক্রি করছে ৯৪ টাকা ৭৫ পয়ংসা দরে। আন্ত:ব্যাংকে প্রতি ডলারের দামও ২৫ পয়সা বেড়ে এখন ৯৪ টাকা ৭০ পয়সা হয়েছে। এখন আমদানির ক্ষেত্রে ডলারের দাম ও আন্ত:ব্যাংক দামের মধ্যে পার্থক্য হচ্ছে ৫ পয়সা। ডলারের সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য বৈদেশিক মুদ্রারও দাম বেড়েছে। ফলে ওই হারে টাকার মান কমেছে। এর আগে গত বৃহস্পতিবার ডলারের দাম বেড়েছিল। তখন প্রতি ডলার বিক্রি হয়েছিল ৯৪ টাকা ৫০ পয়সা দরে। ওই সময়ে আন্ত:ব্যাংকে ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code