৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স জুনে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঈদের মাস জুনে চাঙ্গা হয়েছে প্রবাসী আয়। গত মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে প্রায় ২২০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। যা, গত ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ। আর এ যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, এক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল ২০২১ সালের জুলাই মাসে।

Manual3 Ad Code

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ২০২২–২৩ অর্থবছর প্রবাসীরা ২ হাজার ১৬১ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছর এসেছিল ২ হাজার ১০৩ কোটি ডলার। এ হিসেবে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫৮ কোটি ডলার বা ২ দশমিক ৭৫ শতাংশ। এক অর্থবছরে রেমিট্যান্সের রেকর্ড হয় ২০২০–২১ অর্থবছরে। ওই অর্থবছর প্রবাসীরা মোট ২ হাজার ৪৭৮ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠান।

Manual6 Ad Code

রেমিট্যান্সে চাঙ্গাভাবের মধ্যে ঈদের আগে বিশ্বব্যাংক ও এডিবির ঋণের ৫২ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবার ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মাঝে যা ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code