শ্রীলঙ্কায় ফিরছেন গোটাবায়া: কর্মকর্তা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দেশে ছেড়ে পালানো শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। শ্রীলঙ্কার এক আইনপ্রণেতা এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার মন্ত্রিপরিষদের মুখপাত্র বান্দুলা গুনাবর্ধনে সাংবাদিকদের বলেছেন, রাজাপাকসে পলাতক নন। তবে তিনি কবে দেশে ফিরবেন তা জানা নেই।
অর্থনৈতিক সংকটের জেরে ব্যাপক বিক্ষোভের মুখে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যান গোটাবায়া রাজাপাকসে। অনেক বিক্ষোভকারী মনে করেন দেশের অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য দায়ী সাবেক এই প্রেসিডেন্ট। আর তার জেরেই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য অনেক বেড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code