যে রিজার্ভ আছে তাতে ৯ মাসের খাবারও কিনতে পারবো: প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রিজার্ভ রাখা হয় যাতে আপৎকালীন সময়ে তিন মাসের খাদ্যশস্য কেনা যায়। বাংলাদেশে বর্তমানে যে রিজার্ভ আছে তাতে তিন মাস কেন, ৯ মাসের খাবারও কিনে আনতে পারবো।
বুধবার (২৭ জুলাই) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে অর্থাৎ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রিজার্ভ কত ছিল? তিন বিলিয়নের কিছু ওপরে ছিল। সেখান থেকে আমরা ৪৮ বিলিয়ন পর্যন্ত রিজার্ভ বাড়াতে সক্ষম হয়েছি। করোনাকালে আমাদের আমদানি বন্ধ ছিল। এরপর আমদানি করতে হয়েছে। আমদানি এবং উন্নয়নমূলক কাজ করতে গিয়ে আমাদের রিজার্ভ খরচ করতে হয়েছে।
আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিলাম। সেখানে তো আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়েছে। এমনকি ভ্যাকসিন দিতে সিরিঞ্জ থেকে শুরু করে যা যা দরকার সেগুলো বিদেশ থেকে কিনে এনেছি। সেখানে বিরাট অঙ্কের টাকা আমরা খরচ করেছি। এটা মাথায় রাখতে হবে, যেসব শিল্প গড়ে উঠবে সেগুলো যখন প্রোডাকশনে যাবে তখন প্রচুর মানুষ লাভবান হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code