ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে: ইরান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। শনিবার এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার নতুন করে বিমান হামলা চালিয়ে এক শিশুসহ ১১ জনকে হত্যা করেছে ইসরায়েল। হামলায় আহত হয়ে আরও অনেকে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইসরায়েলকে তার সাম্প্রতিক অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code