

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অ্যাপ ছাড়াও আইফোন-সহ অ্যাপলের অন্যান্য ডিভাইসের ম্যাপস, বুকস ও পডকাস্টে প্রি-ইনস্টল হিসেবে বিজ্ঞাপন যোগ করতে যাচ্ছে অ্যাপল। ব্লুমবার্গের প্রযুক্তি বিষয়ক সাংবাদিক মার্ক গুরম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি অ্যাপল ম্যাপসে এর পরীক্ষা চালাচ্ছে। ম্যাপে রেস্টুরেন্ট, স্টোর বা অন্যান্য নিয়ার-বাই বিজনেস সার্চ করার সময় দেখাবে এই বিজ্ঞাপন। প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম ভার্জ জানায়, অ্যাপল ইতোমধ্যেই বিজ্ঞাপনের মডেলটি অ্যাপস্টোরে ব্যবহার শুরু করেছে। গুরম্যান জানায়, একইভাবে এটি ম্যাপস-এও কাজ করবে। কোনও কিছু সার্চ করলে ওপরে বিজ্ঞাপনগুলো দেখাবে।