তাইওয়ানের কাছে ফের মহড়া চালালো ক্ষুব্ধ চীন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তাইওয়ানের কাছে ফের সামারিক মহড়া চালিয়েছে চীন। দেশটির সামরিক বাহিনী বলেছে, সোমবার পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড অঞ্চলটিতে এই মহড়া চালায়। এ সময় তাইওয়ান সংলগ্ন সমুদ্র এবং আকাশপথে যুদ্ধ মহড়ার আয়োজন করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। রবিবার সিনেটর এড মার্কির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের পাঁচ জন আইনপ্রণেতা তাইওয়ান সফরে সফরে যান। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির অঞ্চলটি সফরের দুই সপ্তাহেরও কম সময়ের মাথায় সেখানে গেলেন তারা। দৃশ্যত এর প্রতিক্রিয়া হিসেবেই তাইওয়ানের কাছে নতুন করে সামরিক মহড়া চালিয়েছে ক্ষুব্ধ চীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code