

ডেস্ক নিউজ, ঢাকা: সিম্ফনি এবার নিয়ে এলো সিম্ফনি আই৮০ নামে নতুন গেমিং স্মার্টফোন। দুটি রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় বান্ডেল অফারসহ। দাম পড়বে ৭ হাজার ৫৯৯ টাকা।ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড-১১ এর গো এডিশন। আছে ৬.০৯ ইঞ্চি ভি-নচ ডিসপ্লে। ২.০ গিগাহার্জের ১২ ন্যানোমিটার প্রসেসর ও ইউনিসক-এর টাইগার সিরিজের গেমিং চিপসেট টি৩১০-এর সঙ্গে জিপিউ হিসেবে আছে পাওয়ার ভিআর জিই৮৩০০ এবং ডিডিআর ফোর ভার্সন র্যাম। এতে মিড হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে স্বাচ্ছন্দ্যে।