

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবার মাংকিপক্সের উপস্থিতি পাওয়া গেছে এক শিশুর দেহে। ১৮ বছরের কম বয়সী ওই শিশুকে পরীক্ষা করালে মাংকিপক্স পজেটিভ আসে। শিশুটির বয়স এবং কোন কাউন্টিতে তা জানায়নি কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে গত শুক্রবার পর্যন্ত ২ হাজার ৭৯৮ জনের দেহে মাংকিপক্সের উপস্থিতি পাওয়া গেছে। (এনওয়াইএসডিওএইচ)-এর তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক সিটিতেই মাংকিপক্সে ২ হাজার ৫৯৬ জন শনাক্ত। গত জুলাইয়ে নিউ ইয়র্কে প্রকোপের কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করেছিলেন গভর্নর ক্যাথি হোচুল এবং অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা। ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের কারণে রাজ্যে জরুরি নির্বাহী আদেশ ঘোষণা করা হয়েছে।