চরিত্রটির জন্য অনেক কটূক্তি শুনতে হয়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: মুনমুন। ১৯৯৭ থেকে ২০০৩ সাল। মাত্র ৬ বছরের ঢালিউডে টালমাটাল সময় পার করেছেন এই নায়িকা। যেমন জনপ্রিয় ছিলেন তেমন অভিযুক্ত। যদিও এসব তোয়াক্কা না করে ২০০৩ সালে হঠাৎ পাড়ি জমান যুক্তরাজ্যে। এটি ছিলো নায়িকার প্রথম অধ্যায়।
মাঝে প্রায় ২০ বছর সে অর্থে পাওয়া যায়নি মুনমুনকে। অবশেষে আসছে অক্টোবর থেকে শুরু করতে যাচ্ছেন ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়। যেখানে তিনি নিজেকে পাল্টে নিয়েছেন শতভাগ। ঢাকা টকিজের পুরনো দর্শকরা যা দেখে চমকে ওঠার মতোই। প্রথমবার মুনমুন হাজির হচ্ছেন ভিলেন চরিত্রে। সিনেমার নাম ‘রাগী’। পরিচালনায় মিজানুর রহমান মিজান।
অনেকদিন ধরেই সিনেমাটি সম্পর্কে শোনা যাচ্ছিলো। আনঅফিসিয়াল কিছু পোস্টারও প্রকাশ্যে আসে। সেগুলো নিয়ে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। সম্প্রতি আরও একটি পোস্টারে দেখা গেলো মুনমুনকে। যেখানে দেখা যায়, মুখের সামনে চাকু নিয়ে ভয়ানক চাহনিতে তাকিয়ে আছেন নায়িকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code