রাষ্ট্রপ্রধান হিসেবে চার্লসকে মানতে আপত্তি ক্যারিবীয়দের একাংশের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

লন্ডন অফিস: রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাজ্যের নতুন রাজার দায়িত্ব বর্তায় রানির জ্যেষ্ঠ সন্তান প্রিন্স চার্লসের ওপর। তবে এ সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে শনিবার। তার আগেই বিদ্রোহের সুর শোনা গেলো ক্যারিবীয় অঞ্চলে। এ অঞ্চলের সাবেক ব্রিটিশ উপনিবেশগুলোর রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে মেনে নিতে এরইমধ্যে আপত্তি উঠতে শুরু করেছে। যুক্তরাজ্যের রাজা পদাধিকার বলে তাদেরও রাষ্ট্রপ্রধান হবেন; এমন নিয়ম বাতিলের দাবিতে সরব হয়েছেন অঞ্চলটির অনেক রাজনীতিক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। জ্যামাইকার প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশ প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক পালন করবে। অ্যান্টিগুয়া এবং বারবুডায় রানির শেষকৃত্যের দিন পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code