জয়ার উপদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: কাজের বাইরে জয়া আহসান যেটুকু সময় পান, তা পরিবার আর প্রকৃতিতে বিলিয়ে দেন। রূপালি জগতের ব্যস্ততা ও ক্লান্তি ভুলতে এটাই তার টনিক। তাইতো গাছপালা ও প্রাণীদের কাছাকাছি এলে অভিনেত্রীর চোখে-মুখে ফুটে ওঠে প্রশান্তির ছাপ।
সোমবার (১২ সেপ্টেম্বর) ফেসবুকে হাফ ডজন ছবি পোস্ট করেন জয়া। তাতে দেখা গেলো, সবুজের চাদরে ঘেরা একটি স্থানে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। তার পরনেও সবুজ রঙের পোশাক, সেটার ওপর লাল রঙা ফুলের উপস্থিতি। সুদর্শনা জয়া ছবি পোস্ট করবেন, আর অনুসারীরা হুমড়ি খেয়ে পড়বেন না, এমন তো হয় না! ঠিক তাই, নতুন ছবিগুলোতেও মুগ্ধতা খুঁজে নিয়েছেন হাজারো ভক্ত। শত শত মন্তব্যে তারা প্রকাশ করেছেন ভালোলাগা।
একইদিন জয়া আহসান একটি বিদেশি বিজ্ঞাপনচিত্র শেয়ার করেছেন। যেখানে প্রাণীপ্রেমকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সুরে জয়াও একটি উপদেশ দিয়েছেন তার অনুসারীদের। বলেছেন, ‘প্রাণীদের সঙ্গে পাশবিক আচরণ করবেন না, তাদেরকে জীবন্ত প্রাণী হিসেবে বিবেচনা করুন।’
জয়া আহসানের পোস্ট দুটি জয়া বরাবরই প্রাণীপ্রেমি মানুষ। করোনা মহামারিকালে রাস্তায় ঘুরে ঘুরে অনাহারি কুকুর-বিড়ালকে নিজের রান্নাকরা খাবার দিয়েছেন। আবার নিজের ঘরেও পোষেন প্রাণী। প্রাণীপ্রেমের জন্য সম্মাননাও পেয়েছেন অভিনেত্রী। গত বছরের অক্টোবরে তাকে ওই সম্মাননা দিয়েছিলো প্রাণী নিয়ে কাজ করা সংগঠন দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code