সরকার উন্নয়নের জোয়ারে গণতন্ত্রকে ভাসিয়ে দিচ্ছে : মঈন খান

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার উন্নয়নের জোয়ারে দেশকে নয়, গণতন্ত্রকে দেশ থেকে ভাসিয়ে দিচ্ছে। এ দেশের মানুষ অবশ্যই সেই গণতন্ত্র ফিরিয়ে আনবে। তিনি বলেন, সরকার দাবি করে যে তারা নাকি দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছে। কোন উন্নয়ন? যে উন্নয়নে গণতন্ত্র ভেসে যাচ্ছে? এটাই হচ্ছে আসল এবং সত্যি কথা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) এক আলোচনা সভায় এসব কথা বলেন ড. মঈন খান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জিসপের সভাপতি এম হিরান উদ্দিন খোকনের সভাপতিত্বে এতে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, অধ্যাপক ড. মামুন আহমেদ, কাজী আবুল বাশার, ইঞ্জি. আশরাফ উদ্দিন বকুল, অ্যাড. নিপুণ রায় চৌধুরী, ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code