একঘরে পুতিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:বিশ্ব পর্যায়ে রাশিয়ার আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়া দৃশ্যমান হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ‘এটি যুদ্ধের সময় নয়’। অথচ রুশ প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন ইউক্রেনের তার সামরিক অভিযানে নৃশসংতা আরও জোরদার করার। উজবেকিস্তানে একটি সম্মেলনে টেলিভিশনে প্রচারিত বক্তব্যে এই সমালোচনা করেছেন মোদি। এর একদিন আগে পুতিন স্বীকার করেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘প্রশ্ন ও উদ্বেগ’ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code