কুতুবদিয়া থেকে সৌরবিদ্যুৎ আনছে পিডিবি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: কুতুবদিয়ায় অবস্থিত সোলার মিনিগ্রিড বিদ্যুৎকেন্দ্র থেকে ১০০ কিলোওয়াট বিদ্যুৎ কিনবে পিডিবি। এজন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেডের মধ্যে একটি ক্রয় চুক্তি সই হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিদ্যুৎভবনের মুক্তি হলে এই চুক্তি সই হয়। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান এবং বিদ্যুৎ বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তারাসহ সংস্থার আওতাধীন বিভিন্ন সংস্থা বা কোম্পানি, ইডকল, সোলার গ্রিড অ্যাসোসিয়েশন ও বিভিন্ন সোলার বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধানরা ও ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code