ইরানে দশম রাতের মতো বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ৪১

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: নিরাপত্তা হেফাজতে মাহশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রবিবার টানা দশম রাতের মতো রাজপথে নামে আন্দোলনকারীরা। সরকারি হিসাব অনুযায়ী, সাম্প্রতিক অস্থিরতা শুরুর পর থেকে অন্তত ৪১ জন নিহত হয়েছে।তবে সূত্র বলছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, নিহতদের বেশিরভাগই বিক্ষোভকারী হলেও নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যও রয়েছে। নরওয়েভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) রবিবার সন্ধ্যায় জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৫৭। তবে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে সব জায়গায় আলাদা করে হতাহতের ঘটনা নিশ্চিত করা কঠিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code