জ্বালানির ওপর বাড়তি কর স্থগিত করল ভারত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ভারত প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিজনিত কারণে সৃষ্ট জনভোগান্তি কমাতে এবার গ্যাসোলিন ও ডিজেলের ওপর প্রস্তাবিত অতিরিক্ত কর স্থগিত করল ভারতের কেন্দ্রীয় সরকার। শনিবার এক সরকারি আদেশে জানানো হয়েছে এই তথ্য।
আদেশে বলা হয়েছে, ‘গ্যাসোলিন ও ডিজেলের ওপর নতুন যে কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ মাস পর্যন্ত ডিজেলে কোনো কর জারি করা হবে না। আর গ্যাসোলিনে কর কবে থেকে আরোপ করা হবে— তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মালা সিতারমন বলেন, ডিজেল-গ্যাসোলিনে অতিরিক্ত কর জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী গ্যাসোলিন ও ডিজেলের প্রতি লিটারে ২ রুপি করে কর আরোপ করা হবে। আগামী ১ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও জানিয়েছিলেন ভারতের অর্থমন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code