ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের প্রধানকে ‘অপহরণ’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের জাপোরিজ্জিয়ায় অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের প্রধানকে অপহরণ করেছে রাশিয়া। কিয়েভের পারমাণবিক কেন্দ্রের কর্তৃপক্ষের অভিযোগ, শুক্রবার বিকাল ৪টার দিকে কেন্দ্রের মহাপরিচালক ইহোর মুরাশভকে আটক করেছে রুশ বাহিনী। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের জাপোরিজ্জিয়া, খেরসন, লুহানস্ক ও ডনেস্ককে মস্কোর সঙ্গে সংযুক্ত ঘোষণার কয়েক ঘণ্টা পর অপহৃত হন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code