হেঁটেই সাইবেরিয়া যাচ্ছেন রোহান

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: ভারতের মহারাষ্ট্রের তরুণ রোহান আগারওয়াল। চেহারায় এখনও কৈশরের ছাপ। রোহান মাত্র ২০ বছর বয়সেই বিশাল স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়েছেন ঘর থেকে। ৮০০ দিন আগে যাত্রা শুরু করা এ তরুণ এখন পর্যন্ত অতিক্রম করেছেন প্রায় ১৫ হাজার কিলোমিটার পথ।
ভ্রমণ করেছেন ভারতের ২৭টি রাজ্য। রোহান হাঁটাপথেই যেতে চান পৃথিবীর সবচেয়ে শীতল স্থান সাইবেরিয়ার ওইমিয়াকনে। স্বপ্ন দেখেন সড়ক পথে ভারত থেকে সেখানে যাওয়ার প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি হওয়ার।
এ দীর্ঘ যাত্রাপথে পরিবেশ, প্রাণ-প্রকৃতিতে প্লাস্টিকের ভয়াবহতার বিষয়ে মানুষকে সচেতন করছেন এই তরুণ। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে মত বিনিময় করছেন শিক্ষার্থীদের সঙ্গে।
সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া হয়ে ফেনী প্রবেশ করেন এই তরুণ। সোমবার (১০ অক্টোবর) দুপুরে ফেনী শহরে দেখা এই তরুণের সঙ্গে। আলাপ হয় তার এই দীর্ঘ ভ্রমণ নিয়ে।
রোহান জানান, তার এই যাত্রার প্রধান উদ্দেশ্য হলো প্লাস্টিকের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মানুষের মধ্যে ঐক্যের বার্তা দেওয়া।
রোহান বলেন, ভারতের অনেক রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে পৃথিবীর প্রাণ প্রকৃতির ওপর প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে কথা বলেছি। সচেতনতা তৈরির চেষ্টা করেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code