

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন টেক জায়ান্ট এবং ফেসবুক ও ইন্সটাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটা-কে ‘সন্ত্রাসী ও জঙ্গি’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া। রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর ফিনান্সিয়াল মনিটরিংয়ের ডাটাবেজের তথ্যের ভিত্তিতে বুধবার এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
মার্চ মাসের শেষ দিকে ফেসবুক ও ইন্সটাগ্রামকে নিষিদ্ধ করেছিল রাশিয়া। নিষিদ্ধের আগে ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে মেটা ‘রুশবিদ্বেষ’ মেনে নিচ্ছে বলে অভিযোগ করেছিল রুশ কর্তৃপক্ষ। পরে ‘জঙ্গি’ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ফেসবুক ও ইন্সটাগ্রামের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।