

ইন্টারন্যাশনাল ডেস্ক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে চিঠি লিখেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক কংগ্রেসের আগে লেখা এই চিঠিতে তিনি বলেছেন, বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যে যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আজ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য সামনে এনেছে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক কংগ্রেস উপলক্ষে প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মূলত চীনা প্রেসিডেন্টের পাঠানো চিঠিতে অভিনন্দনের জবাব দেওয়া হয়েছে।