সরকার দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়: আবদুস সালাম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: আওয়ামী লীগ সরকার এখন নিজেকে রক্ষার জন্য সারাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবদুস সালাম।
বুধবার (১৯ অক্টোবর) বেলা ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সালাম। নয়াপল্টনস্থ ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ ছাড়াও গত সিটি করপোরেশন নির্বাচনে দল মনোনীত কাউন্সিলর প্রার্থী ও নির্বাচিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

তিনি বলেন, পতনোন্মুখ এই সরকার নিজেকে রক্ষার জন্য সারাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা সারাদেশে বিরোধী মতের রাজনৈতিক কর্মীদের ওপর হামলা-মামলার পুরনো অস্ত্র ব্যবহারের পাশাপাশি নতুন করে নির্যাতন শুরু করেছে। আবদুস সালাম অভিযোগ করেন-চলমান আন্দোলন কর্মসূচিগুলোতে জনতার বাধভাঙ্গা জোয়ার ঠেকাতে সরকার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে, তারা কর্মসূচিতে আগত নেতাকর্মীদের ওপর হামলা করে এ পর্যন্ত ৫ জনকে হত্যা এবং শত শত নেতাকর্মীকে আহত করেছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code