রাশিয়ার বিরুদ্ধে মাইকোলাইভে পানির পাইপে নাশকতার অভিযোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মাইকোলাইভে পানির পাইপে নাশকতার অভিযোগ ওঠেছে। সামরিক ও জাতিসংঘের বিশেষজ্ঞরা বিবিসির একটি অনুসন্ধানে জানিয়েছেন, তারা মনে করছেন এপ্রিল মাসে রাশিয়া পরিকল্পিতভাবে পানির সরবরাহ বিচ্ছিন্ন করেছে। এর ফলে উপকূলীয় শহরটি ছয় মাস ধরে বিশুদ্ধ খাবার পানির সংকটে রয়েছে। স্যাটেলাইট ছবি ও তথ্য বিশ্লেষণ করে বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে, শহরটি যখন রাশিয়ার দখলে ছিল তখন ইচ্ছাকৃতভাবে পানির পাইপলাইন ধ্বংস করা হয়েছে। বেসামরিক জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ ধ্বংস করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code