মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তি জুয়েলের সাথে যুক্তরাজ্য নির্মূল কমিটির মতবিনিময় সভা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

 

লন্ডন অফিস :

Manual7 Ad Code

আমাদের সকলকে আবারও ১৯৭১‘র ন্যায় ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি, চলমান যুদ্ধাপরাধের বিচার ও ৭২এর সংবিধান ফিরেয়ে আনতে কাজ করতে হবে। এ কথাগুলো বলেছেন- মুক্তিযোদ্ধা সংসংদ সিলেট ইউনিটের কমান্ডার ও একাত্তরের ঘাতক দালাল  নির্মূল  কমিটি সিলেটের সভাপতি সুব্রত চক্রবর্তি জুয়েল ।

Manual5 Ad Code

লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা আয়োজিত তার সম্মানে মত বিনিময় সভায় তিনি আরো বলেন ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই একটি বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠায় যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের চার মূলনীতি থেকে আমাদের সরে আসলে চলবেনা । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ৭২‘র সংবিধানের বিকল্প নেই। আমাদের সকলকে দেশে-বিদেশে এসবদাবী আদায়ে একযোগে কাজ করতে হবে।

Manual7 Ad Code

 ২৫ অক্টোবর মঙ্গলবার পূর্বলন্ডনের ব্রিকলেনের একটি রেষ্টুরেন্টে যুক্তরাজ্য শাখা নির্মুল কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে মতবিনিয় সভায় আলোচনায় অংশ নেন নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার উপদেষ্ঠা সাবেক কাউন্সিলার বীরমুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই, ইউরোপিয়ান নির্মুল কমিটির  সাধারণ সম্পাদক সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ,  যুক্তরাজ্য নির্মুল কমিটির সহসভাপতি মতিয়ার চৌধুরী, যুক্তরাজ্য নির্মুল কমিটির সহসভাপতি জামাল আহমদ খান, শেখ মুজিব রিসার্চ সেন্টার এর প্রেসিডেণ্ট বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন,  ওয়েলশ নির্মূল কমিটির সাবেক নেতা শাহাব আহমেদ বাচ্চু, আমরা একাত্তরের যুক্তরাজ্য শাখার সেক্রেটারী সত্যব্রত দাশ স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের মোহাম্মদ রাকিব ও শিক্ষক মোস্তফা কামাল মিলন প্রমুখ ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code