তুরস্ককে ধন্যবাদ জানালো ইউক্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: খাদ্যশস্য চুক্তির মাধ্যমে শস্য রফতানির প্রক্রিয়া অব্যাহত রাখতে উদ্যোগ নেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানিয়েছে ইউক্রেন। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজ দেশের এমন কৃতজ্ঞতার কথা জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
বিদ্যমান যুদ্ধাবস্থা নিয়ে মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেন জেলেনস্কি। ওই ফোনালাপের পর ভলোদিমির জেলেনস্কি বলেন, তুরস্ক ও জাতিসংঘের প্রচেষ্টার ফলে কৃষ্ণ সাগর উপকূলের বন্দর থেকে তার দেশের শস্য পরিবহন অব্যাহত রয়েছে। এই সমর্থন দেওয়ার জন্য তারা ধন্যবাদ পাওয়ার দাবিদার, যদিও রাশিয়া চুক্তিটি স্থগিত করে রেখেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code