নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে নতুন করে ভাবতে হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি জ্বালানি সংকটকে আরও ত্বরান্বিত করছে। নবায়নযোগ্য জ্বালানির পর্যাপ্ত ব্যবস্থা থাকলে বিশ্ববাসীকে এই সংকট দেখতে হতো না। সামগ্রিক বিবেচনায় নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে। সচেতনতা বৃদ্ধি ও আইনি বাধ্যবাধকতা আরোপের মাধ্যমে সবুজ জ্বালানিতে প্রবেশ করা জরুরি বলে মনে করেন বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।
আজ শনিবার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আয়োজনে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে ‘ডায়লগ উইথ মিডিয়া রোড টু কপ ২৭: দি ইমপোর্টেন্স অব ট্রানজিশন টু ক্লিন এনার্জি’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
‘পরিবেশ উদ্যোগ’ ও ‘সেভ আওয়ার সি’ এর সার্বিক সহযোগিতায় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কনফারেন্স রুমে এ কর্মশালায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code