জলবায়ু নরকের মহাসড়কে বিশ্ব, জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আজ (৭ নভেম্বর) মিসরের শারম-আল-শেখে বসেছে ঐতিহাসিক জলবায়ু সম্মেলনে কপ-২৭। রাজধানী কায়রোতে সম্মেলনে অংশ নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরস সতর্ক করে বলেছেন, ‘জলবায়ু নরকের মহাসড়কে আমরা’।

Manual7 Ad Code

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে করণীয় নিয়ে মিসরে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা। বিশ্বব্যাপী ভূমিকম্প, বন্যা-খরা, জলোচ্ছ্বাস বৃদ্ধি ঠেকাতে এবারের সম্মেলনে তহবিল গঠনে কতটুকু ভূমিকা রাখতে পারবেন, প্রতিনিধিরা সেদিকে তাকিয়ে।

Manual4 Ad Code

সম্মেলনে রবিবার (৬ নভেম্বর) জাতিংঘ মহাসচিব বলেন, আর কিছু দিনের মধ্যেই আমাদের বিশ্বের জনসংখ্যা নতুন সীমা অতিক্রম করবে। আমাদের সদস্য সংখ্যা আট বিলিয়ন হতে যাচ্ছে।

ভাষণে গুতেরেস আরও বলেন, যেই শিশুটি আসছে তাকে কী বলবো, যখন জিজ্ঞাস করবে আমরা পৃথিবীর জন্য কী করেছি? আমরা আমাদের জীবনের সঙ্গে লড়াই করছি আর হেরে যাচ্ছি। বৈশ্বিক তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে। আমরা যে শঙ্কা করছি ওই বিন্দুর দিকেই যাচ্ছি। আমরা জলবায়ু নরকের মহাসড়কে আছি।

Manual1 Ad Code

জলবায়ু সম্মেলনে সেনাগাল এবং আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট ম্যাকি সল, মিসরের প্রেসিডেন্ট সিসি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রিশি সুনাক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ অনেককেই দেখা যায়। সবাই জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code