এক সপ্তাহেই আড়াই হাজার সেনা হারিয়েছে পুতিনের বাহিনী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: টানা ৯ মাস ধরে ইউক্রেনে কথিত সামরিক অভিযান চলছে রাশিয়ার। সামরিক অভিযানের নামে হত্যা আর ধ্বংসযজ্ঞ চলছে পূর্ব ইউরোপের দেশটিতে। তবে ইউক্রেনীয় বাহিনীর অব্যাহত পাল্টা প্রতিরোধে বিপর্যস্ত রুশ বাহিনী। শুক্রবার (১৮ নভেম্বর) সংবাদমাধ্যমে নিউজউইকে জানা গেছে, ইউক্রেনীয় ভূখণ্ডে এক সপ্তাহেরও কম সময়ে প্রায় ২ হাজার ৬০০ যোদ্ধাকে হারিয়েছে মস্কো। লড়াইয়ে রাশিয়ার ব্যাকফুটে যাওয়ার বিষয়টি আরও স্পষ্ট।

Manual1 Ad Code

রাশিয়া-ইউেক্রেনীয় যোদ্ধাদের পাল্টাপাল্টি আক্রমণ চলছেই। পশ্চিমাদের অস্ত্রশস্ত্র নিয়ে দখলদার রুশ বাহিনীর ওপর হামলা দিনকে দিন বাড়িয়ে তুলছে কিয়েভের সেনারা। ফলে রুশ সেনাদের প্রকৃত বিপর্যয়ের চিত্রটা আরও দৃশ্যমান হয়ে উঠেছে।
শুক্রবার যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত পরিসংখ্যানে জানা গেছে, শুধু শুক্রবারই প্রায় ৩৫০ রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী। চলতি সপ্তাহে এটিই সবচেয়ে কম হতাহত।

গত সোমবার থেকে আনুমানিক দুই হাজার ৬০০ রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় যোদ্ধারা। যার মধ্যে মঙ্গলবার সর্বোচ্চ ৭১০ জন ছিল। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর রুশ সেনা নিহতের সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code