ডেমোক্র্যাটদের জয়জয়কার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে মিশিগান স্টেট গভর্নর হিসেবে ডেমোক্র্যাটিক পার্টির গ্রেচেন হুইটমার আবারও নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান প্রার্থী টুডোর ডিক্সন।

Manual7 Ad Code

ভোটের প্রায় ৯৯ শতাংশ গণনায় গ্রেচেন হুইটমার পেয়েছেন ২৪ লাখ ২৫ হাজার ৪৪০ ভোট। যা মোট ভোটের ৫৪.৫ শতাংশ। অন্যদিকে রিপাবলিকান টুডোর ডিক্সন পেয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৭৮০ ভোট। যা মোট ভোটের ৪৩.৯ শতাংশ।

Manual7 Ad Code

গত ৮ নভেম্বর মিশিগান গভর্নর, লোটন গভর্নর, সেক্রেটারি অফ স্টেট, অ্যাটর্নি জেনারেল, মিশিগান কংগ্রেস, মিশিগান সেনেটর, মিশিগান স্টেট হাউজ অব রিপ্রেজেনটেটিভ, মিশিগান সুপ্রিম কোর্টের বিচারপতি এবং ডিস্ট্রিক্ট জজ পদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ বোর্ডের নানা পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মিশিগান স্টেটে রেজিস্ট্রার ভোটারের সংখ্যা ৮২ লাখ ১৩ হাজার ২৮১ জন।

অ্যাটর্নি জেনারেল পদে ডেমোক্র্যাটিক দলের ডানা নেসেল ২৩ লাখ ২৬ হাজার ৮৩৮ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন। মোট ভোটের ৫৩.২ শতাংশ পেয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাথিউ ডিপ্রেনো পেয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ১৯ ভোট। যা মোট ভোটের ৪৪.৫ শতাংশ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code