ইউক্রেনের ১৭ দূতাবাসে রহস্যজনক প্যাকেট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউরোপজুড়ে ইউক্রেনের দূতাবাসে একের পর এক রহস্যজনক পার্সেল। এখন পর্যন্ত ১৭টি ইউক্রেনীয় দূতাবাস বা কূটনৈতিক মিশনে চিঠি বোমা অথবা প্যাকেট গেছে। যা এখনও কিনারা করতে পারছে না নিরাপত্তা বাহিনী। এ প্রসঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, গত কয়েকদিন ধরে পাওয়া এসব প্যাকেটে গরুর চোখসহ বিভিন্ন প্রাণীর অঙ্গ রয়েছে।

Manual2 Ad Code

এখনও পর্যন্ত বেশিরভাগ প্যাকেটে পাওয়া গেছে পশুর চোখ। গত বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদের ইউক্রেনীয় দূতাবাসে চিঠিবোমা বিস্ফোরণে একজন কর্মকর্তা আহতও হন। দূতাবাসের বাকি কর্মীদের স্পেনের প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী এবং মার্কিন দূতাবাসে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার পর স্পেনজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code