কেন্দ্রবিন্দুতে ঢাকার মিথিলা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: শোবিজে রাফিয়াত রশিদ মিথিলার পথচলা দীর্ঘদিনের। তবে সিনেমায় সবে দু’বছরের জার্নি। ২০২১ সালের মার্চে তিনি ঢালিউডের সিনেমায় নাম লেখান। এর চার মাস পর যুক্ত হন কলকাতার সিনেমায়। যেটার নাম ‘মায়া’। অবশ্য এরপর আরও কয়েকটি টলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি, ‘আয় খুকু আয়’ নামের একটি ছবি মুক্তিও পেয়েছে। চরিত্রটি ছিলো অতিথির। তাই মিথিলা ও তার অনুসারীদের মূল অপেক্ষা প্রথম ছবিটির জন্য।

এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। নতুন বছরেই মুক্তি পেতে যাচ্ছে মিথিলার প্রথম টলিউড ছবি ‘মায়া’। এর ট্যাগলাইন দেওয়া হয়েছে ‘দ্য অল্টার ইগো’। সোমবার (৫ ডিসেম্বর) প্রকাশ করা হয় ছবিটি দুটি পোস্টার। একটিতে সিনেমার নারী শিল্পীরা, আরেকটিতে পুরুষ। দুটি পোস্টার মিলে ১৮ জন শিল্পীর দেখা পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জন টলিউডের, বাকি একজন ঢালিউডের; মিথিলা।

Manual3 Ad Code

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতা থেকে মিথিলা বলেন, “মায়া’ ছবিটা ‘ম্যাকবেথ’ অবলম্বনে হলেও এখানে নারী শক্তির গল্প নিয়ে এগিয়েছে। আর এতে আমার মায়া চরিত্রটি থাকছে নারী শক্তির কেন্দ্রবিন্দুতে।”

Manual6 Ad Code

ছবিটি নিয়ে আরেকটি সুখবর দিয়েছেন মিথিলা। জানালেন, আগামী ১০ ও ১১ ডিসেম্বর হায়দরাবাদে ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’-এ প্রথম প্রিমিয়ার হবে এই ছবির।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code