অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ব্রিটেনের সঙ্গে কাজ করবে ইউরোপের ৪ দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

লন্ডন প্রতিনিধি: অবৈধ অভিবাসনের জোয়ার ঠেকাতে এখন থেকে ব্রিটেনের সঙ্গে যুগপৎভাবে কাজ করবে দেশটির প্রতিবেশী চার ইউরোপীয় রাষ্ট্র— বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস।

এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে পৃথক করা সাগর ইংলিশ চ্যানেল দিয়ে অভিবাসীদের আগমন ঠেকাতে মনযোগ দেওয়া হবে বলে ঐকমত্যেও পৌঁছেছে এই পাঁচ দেশ।

Manual8 Ad Code

উত্তরপশ্চিম ইউরোপের এই চার দেশকে একত্রে ‘ক্যালিস গ্রুপ’ বলা হয়। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েল্লা ব্রেভারম্যানের সঙ্গে ইউরোপের এই ‘ক্যালিস গ্রুপের’ স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়। সে বৈঠকেই তারা এই ঐকমত্যে পৌঁছান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

Manual8 Ad Code

ইউরোপ মহাদেশভূক্ত দেশ হলেও মহাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত নয় যুক্তরাজ্য। ইউরোপের মূল ভূখন্ডস্থিত দেশ ফ্রান্স থেকে যুক্তরাজ্যকে পৃথক করেছে ইংলিশ চ্যানেল নামের ছোট ও সংকীর্ণ একটি সাগর। এই সাগরটির দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার ও প্রস্থ স্থানভেদে সর্বোচ্চ ২৪০ কিলোমিটার থেকে সর্বনিম্ন ৩৪ কিলোমিটার।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code