ইরান এখন রাশিয়ার সব থেকে বড় সামরিক সহায়তাকারী দেশ: যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক সম্পর্ক দিন দিন বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি দাবি করেন, রাশিয়া এখন ইরানকে নজিরবিহীন সামরিক সহায়তা দিচ্ছে । পাশাপাশি ইউক্রেনে যুদ্ধ করতে রাশিয়াকে ড্রোন দিয়ে পাশে রয়েছে ইরান।

Manual5 Ad Code

খবরে বলা হয়, গত দুই মাস ধরে ইরানের দেয়া সুইসাইড ড্রোন ব্যবহার করছে রাশিয়া। যদিও ইরান ও রাশিয়ার তরফ থেকে এমন দাবি অস্বীকার করা হয়েছে। রাশিয়ার দাবি, এসব ড্রোন নিজ দেশেই তৈরি। তবে এই ড্রোনের প্রযুক্তি ইরান থেকে আনা হতে পারে বলে বিশ্বাস করেন অনেক সমর বিশেষজ্ঞ। কিরবি বলেন, ড্রোন তৈরিতে ইরান ও রাশিয়ার মধ্যে অংশীদারিত্ব ইউক্রেন, ইরানের প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ক্ষতিকর হবে। রাশিয়া ইরানের সাথে অস্ত্র উন্নয়ন, প্রশিক্ষণের মতো ক্ষেত্রে সহযোগিতা করতে চাইছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code