ঈদের চমক তাদের ‘অন্তর্জাল’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ:অনেকদিন ধরেই চলছে ‘অন্তর্জাল’ শুটিং। ২০২০ থেকে ২০২২; বাকি রয়েছে আরও কিছু শুটিং। তবে সব সামলে আসছে রোজার ঈদেই ছবিটি প্রেক্ষাগৃহে তুলবেন বলে কথা দিয়েছেন নির্মাতা দীপংকর দীপন।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ছবিটির মোশন পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এমনটাই জানান নির্মাতা। এসময় প্রধান অতিথি হিসেবে সস্ত্রীক হাজির ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী এবং ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের প্রধান উপদেষ্টা জুনাইদ আহমেদ পলক।

Manual3 Ad Code

প্রযুক্তির উৎকর্ষে আগামীর যুদ্ধটা হবে সাইবারে। দেশের যোদ্ধারা কতটা প্রস্তুত? এমন সম্ভাবনা ও প্রশ্নের জবাব মিলবে এই সিনেমার মাধ্যমে। অনুষ্ঠানে হাজির থেকে এমনটাই জানান সিনেমা সংশ্লিষ্টরা। যার মধ্যে অন্যতম ছিলেন সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম।

Manual4 Ad Code

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code