শনিবার মফস্বলে ভাঙচুর চালানোর পরিকল্পনা আছে বিএনপির: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন। এই দিন মফস্বলে বিএনপির ভাঙচুর-অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ক্ষেত্রে নেতাকর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।

Manual6 Ad Code

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগের সম্মেলনস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শনিবার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করার কথা ছিল বিএনপির। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আহ্বানে রাজধানীতে এই কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে ঢাকার বাইরে বিএনপির এই কর্মসূচি যথারীতি চলবে।

Manual6 Ad Code

ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আজকে বিএনপি জোটের নেতৃত্ব দিচ্ছে, ১০ তারিখে তারা ফেল করেছে। তারা মাথা নত করবে না। তারা মরিয়া হয়ে নেমেছে। কারণ, তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানো সহজ নয়। কাজেই তারা এখন আন্দোলন, জ্বালাও-পোড়াও সন্ত্রাস এসব অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code