২০২৩ সাল নতুন উদ্যমে চলার বছর হোক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

সম্পাদকীয়: অসীমের পানে মহাকালের যে যাত্রা, সেখানে সূচিত হলো আরেকটি মাইলফলক। এই যে মহাকালের যাত্রা, সেখানে একেকটি বছর আসে নতুন উদ্দীপনা ও প্রেরণা নিয়ে। আমরা মুছে ফেলি গত হয়ে যাওয়া বছরের গ্লানি, উৎসাহ খুঁজে পাই সুখকর ঘটনাগুলো থেকে; তারপর এগিয়ে যাই অগ্রগতির দিকে।

কেমন কেটেছে আমাদের বিদায়ি বছরটি? ২০২২ সাল ছিল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে একটি ঘটনাবহুল বছর। ব্যক্তি, জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা চ্যালেঞ্জ ও উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়ে গেছে বছরটি। আমাদের জাতীয় জীবনে ২০২২ সালে একাধিক বড় অর্জন রয়েছে। নানা ষড়যন্ত্র পেরিয়ে দেশীয় অর্থায়নে নির্মিত হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। বাংলাদেশের সক্ষমতার প্রকাশ এই সেতু। কর্ণফুলী টানেলের উদ্বোধনও হয়েছে বিদায়ি বছরে। আরেকটি স্বপ্ন পূরণ হয়েছে বছরের শেষদিকে এসে-দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual1 Ad Code

করোনার আঘাত পেরিয়ে ২০২২ সালে বিশ্বজুড়ে স্বাভাবিক অবস্থা ফিরে এলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গোটা বিশ্বকে এক সংকটের মধ্যে ফেলেছে। এর প্রভাবে জ্বালানি সংকট ও নজিরবিহীন ডলার সংকটে পড়ে দেশ। মূল্যস্ফীতি ঘটেছে ব্যাপকভাবে। বছরের মাঝামাঝি সময়ে গ্যাস-বিদ্যুতের সংকট প্রকট হয়ে ওঠে। বিপাকে পড়ে শিল্প খাত। তবে নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও পণ্য রপ্তানিতে ৩৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে গত বছর। সেই সুবাদে বাংলাদেশের পণ্য রপ্তানি ৫ হাজার কোটি ডলার বা ৫০ বিলিয়নের মাইলফলক স্পর্শ করেছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code