রাশিয়ার দখলকৃত ৪০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার দখলকৃত ৪০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। সোমবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি এমন দাবি করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

Manual1 Ad Code

ভ্যালেরি জালুঝনি বলেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে বিভিন্ন স্থানের দখল নিতে শুরু করে তারা। তবে ইতোমধ্যেই দখলকৃত অঞ্চলগুলোর চল্লিশ শতাংশ মুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী পূর্ণ মাত্রায় আগ্রাসনের সময় দখলকৃত অঞ্চলগুলোর ৪০ শতাংশ এবং ২০১৪ সাল থেকে রাশিয়ার দখলকৃত যাবতীয় অঞ্চলের ২৮ শতাংশ মুক্ত করেছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code