নতুন ক্লাবে যোগ দিতে সৌদি আরবে রোনালদো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর চুক্তিবদ্ধ হওয়ার খবরটি চাউর হয় গত শুক্রবার। তিন দিন পর সোমবার রাতে ক্লাবে যোগ দিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে পা রেখেছেন সিআরসেভেন। রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম আল এখবারিয়া টিভি এই খবর জানিয়েছে। শহরের একটি বিলাসবহুল হোটেলে থাকবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

Manual5 Ad Code

ক্লাবের এক অফিসিয়াল জানান, ‘সহকারীদের একটি বড় দল সঙ্গে এনেছেন রোনালদো। তার সঙ্গে আছেন ব্যক্তিগত নিরাপত্তার লোকজন।’

Manual8 Ad Code

গত শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রোনালদোকে দলে ভিড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় সৌদির ক্লাবটি। প্রায় দেড় মাস ক্লাববিহীন থাকার পর ৩৭ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা সৌদি ক্লাবের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। তাকে নিতে ২০ কোটি ইউরোর বেশি খরচ করেছে আল নাসর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code