কেমুসাসের ১১৩৯তম সাহিত্য আসর অনুষ্ঠিত মাটি ও মানুষের টানে এদেশকে আমাদের ভালবাসা উচিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

শিল্পী ডা. মাসুকুর রহমান : অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসা কর্মকর্তা এবং সত্তরের দশকের বিশিষ্ট শিল্পী ও কবি ডা. মাসুকুর রহমান বলেছেন, মাটি ও মানুষের টানে এদেশকে আমাদের ভালবাসা উচিত। তরুণ প্রজন্মকে স্বদেশকে ভালবেসে সাহিত্য চর্চার প্রতি মনোযোগী হতে হবে। বাংলাদেশের রূপবৈচিত্রের প্রতিটি বিষয় নিয়ে গভীর সাধনা করে তা আমাদের সাহিত্যে তুলে ধরা উচিত। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১১৩৯তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি ২০২৩) সন্ধ্যায় সংসদের সাহিত্য আসর কক্ষে কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক এবং শাহজালাল বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসের সভাপতিত্বে এবং ছড়াকার নাঈমুল ইসলাম গুলজারের উপস্থাপনায় অনুষ্ঠিত আসরে লেখাপাঠে অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল হক, কবি ছয়ফুল আলম পারুল, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ শমশাদ, কবি ও শিল্পী মাজহারুল ইসলাম মেনন, ছড়াকার শাহ সরোয়ার আলী, ছড়াকার সাইফ আশরাফ ও খুবাইব আহমদ, কুবাদ বখত চৌধুরী রুবেল, শিল্পী বিমান বিহারী বিশ^াস, শিল্পী স্বর্ণালী খানম, আবু তাহের মিসবাহ প্রমুখ। দিশারী শিল্পী গোষ্টির প্রতিষ্টাতা পরিচালক ডা. মাসুকুর রহমান তাঁর বক্তব্যে কবি দিলওয়ার, কবি আফজাল চৌধুরীসহ সিলেটের গুণী সাহিত্যিকদের অবদান ও তাঁদের কর্মের স্মৃতিচারণ করে বলেন, এ সমস্ত গুণী ব্যক্তিত্বদের কারণেই সিলেটে অনেক প্রতিভাবান সাহিত্যিক তৈরি হয়েছেন। তিনি তাঁর বক্তব্যের মাঝে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করে পুরো আসরকে মাতিয়ে রাখেন। সভাপতির বক্তব্যে মাহবুব ফেরদৌস বলেন, তরুণ প্রজন্মকে সাহিত্য পাঠের প্রতি আকর্ষণ বৃদ্ধি ও তাদের মাঝে লুকিয়ে থাকা প্রতিভাকে বিকশিত করার নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর। আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাকীম ক্বারী মোহাম্মদ ইকবাল হোসেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code