মিমের অভিজ্ঞতায় জিৎ যেমন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: টলিউড সুপারস্টার জিতের সঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন ঢাকার নায়িকা বিদ্যা সিনহা মিম। ছবির নাম ‘মানুষ’। পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার। ইতোমধ্যে ছবিটির সিংহভাগ শুটিং শেষ। বাকি আছে এক লট। যেটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শেষ হওয়ার কথা।

Manual6 Ad Code

কিছুদিন আগেই তিনি কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন। তবে আগামী ১ ফেব্রুয়ারি আবারও উড়াল দিচ্ছেন জিতের কাছে। তার আগেই মিম জানালেন এই নায়ক ও প্রযোজক প্রসঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা।

তবে নায়িকার ব্যক্তিগত অভিজ্ঞতা শোনার আগে একটু কাজের আলাপও হোক। ‘মানুষ’-এ কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নায়িকা বলেন, ‘জিৎ ও সঞ্জয় সমদ্দার দুজনের সঙ্গে আমি আগেও কাজ করেছি। তাই অভিজ্ঞতায় খুব একটা হেরফের হচ্ছে না। তাছাড়া যেহেতু সঞ্জয় বাংলাদেশের নির্মাতা, তাই মনে হচ্ছে দেশের কোনও সিনেমাতেই কাজ করছি।’

Manual1 Ad Code

নিজ দেশের নির্মাতাকে অন্য দেশের ছবি নির্মাণে দেখে গর্বিত মিম। তার ভাষ্য, ‘এই প্রথম আমাদের দেশের একজন নির্মাতা আরেক দেশের সিনেমা পরিচালনা করছেন। তাই বিষয়টা গর্বের এবং অবশ্যই অনেক ভালো লাগার ব্যাপার। টলিউডে তো এখন অনেক নির্মাতা। তাদের মধ্যে বাংলাদেশের একজন জায়গা করে নিলেন, অবশ্যই এটা বড় বিষয়।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code