পারভেজ মোশাররফ মারা গেছেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ মারা গেছেন। দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। কূটনৈতিক সূত্রের বরাতে রবিবার (৫ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ।

Manual3 Ad Code

দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। দুবাইয়ের একটি আমেরিকান হাসপাতালে চিকিৎসাধী ছিলেন তিনি। গত বছরের শেষ দিকে মোশারফের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে তার পরিবার জানিয়েছিল, ‘সুস্থ হওয়ার আর সম্ভবনা নেই’।

Manual3 Ad Code

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে সাবেক সামরিক শাসকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code