পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিত করলো যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ক্তরাষ্ট্রের আকাশে গোয়েন্দা বেলুন ওড়ার ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চীন সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার চীন বেলুনটি নিজেদের বেসামরিক উড়োজাহাজ বলে স্বীকারের পর সফরটি স্থগিত করা হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
৬ ফেব্রুয়ারি চীন সফরে যাওয়ার সূচি ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা ছিল। তাইওয়ান, দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন ইস্যুতে উত্তেজনার মধ্যেই এই সফর আয়োজন করা হয়েছিল।

Manual7 Ad Code

চীন দাবি করেছে, বেলুনটি আবহাওয়ার গবেষণায় ব্যবহার করা হচ্ছিল এবং প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রের আকাশে পৌঁছেছে।

Manual2 Ad Code

মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, তারা নিশ্চিত যে এই নজরদারি বেলুনটি চীনা।

Manual1 Ad Code

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ঘটনাটি নিয়ে দুঃখপ্রকাশ করে বলা হয়েছে, বিষয়টি সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে চীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code