ত্রাণ নিয়ে সিরিয়ার আলেপ্পোতে ডব্লিউএইচও প্রধান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার আলেপ্পোতে পৌঁছেছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা এ খবর নিশ্চিত করেছে।

Manual6 Ad Code

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, শনিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিরিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন গেব্রিয়াসিস। তার সঙ্গে রয়েছে ২ লাখ ৯০ হাজার ডলার মূল্যের চিকিৎসা সরঞ্জাম।

Manual8 Ad Code

গেব্রিয়াসিসের সঙ্গে রয়েছেন ডব্লিউএইচও’র জরুরি কর্মসূচির নির্বাহী পরিচালক মাইক রায়ান। শুক্রবার তিনি বলেছিলেন, এই ত্রাণ সহযোগিতা ইতোমধ্যে সিরিয়া মজুতকে আরও সমৃদ্ধ করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code