বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে আফগানিস্তান: কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: নোয়াখালীর কবিরহাটে এক কর্মী সমাবেশের স্টেজে উপস্থিত নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কেউ বাকি নেই, সব নেতা। এত নেতা হলে কর্মীর কারখানা বন্ধ হয়ে যাবে।’

Manual5 Ad Code

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যদি আবারও ক্ষমতায় আসে, বোরকা পরিয়ে ঘরে রাখবে। তারা যদি আবারও আসে বাংলাদেশ হবে আফগানিস্তান। ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না মেয়েরা। তারা ক্ষমতায় গেলে মেয়েরা সরকারি চাকরি করতে পারবে না। আজকে পুলিশের এসপি, ডিসি মেয়ে। আজকে সচিব নারী, হাইকোর্টের বিচারপতি নারী, আর্মির মেজর নারী। কে করেছেন? শেখ হাসিনা করেছেন।’

Manual1 Ad Code

নেতাকর্মীদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকা মানে স্মার্ট থাকা, শৃঙ্খলা মেনে চলা। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট কর্মী দরকার।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code