সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। তিনি বলেন, ‘সামনের জাতীয় নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবেন। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এটাতেই বিশ্বাসী। আর বর্তমান সময়ে বাংলাদেশ আলোকিত পথ ধরে চলছে। এ আলোকিত পথ থেকে দেশ সামনে বিচ্যুত হবে না।’

Manual2 Ad Code

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যুদ্ধের পরেও আমরা কয়েক বছর অন্ধকারে নিমজ্জিত ছিলাম। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্যই শেখ হাসিনা পঁচাত্তর পরবর্তী সময়ে দেশে ফিরে হাল ধরেছেন। লড়াই সংগ্রাম করে দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন আলোর পথে চলছে। তিনি নেতৃত্বে থাকলে দেশ আলোর পথ থেকে কখনোই বিচ্যুত হবে না।’

Manual4 Ad Code

এ সময় তিনি নিজের ছাত্ররাজনীতি জীবনের স্মৃতিচারণ করে বলেন, ‘আমি যখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন কলেজ) পড়তাম তখন ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান ৬ দফা দিলেন। আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি। আমাদের নেতারা তখন ৬ দফার মূল ভিত্তি আমাদের বোঝাতেন। তৎকালীন জগন্নাথ কলেজে যদি না পড়তাম তাহলে হয়তো আমি বীর মুক্তিযোদ্ধা, একজন নেতা এবং একজন মন্ত্রী হওয়ার এই দুর্বার গতি আমার হতো না। জগন্নাথে ভর্তি হওয়ার পর থেকেই আমার গতিটা দুর্বার। কেউ আমাকে বাধা দিতে পারেনি।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code