বাখমুত দখলে আক্রমণ জোরদার করলো রুশবাহিনী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলের লক্ষ্যে নিজেদের আক্রমণ জোরদার করেছে রুশবাহিনী। টানা কয়েক সপ্তাহ ধরেই শহরটি দখলে আক্রমণ চালিয়ে আসছে তারা। ইউক্রেনীয় পদতাকি বাহিনীর কমান্ডার সেখানকার পরিস্থিতিকে তীব্র উত্তেজনাপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

বাখমুতে ইউক্রেনীয় বাহিনীর সামরিক রসদ সরবরাহ বন্ধে ওয়াগনার গ্রুপের ভাড়াটে বাহিনীসহ রুশ সেনারা জোরদার চেষ্টা চালাচ্ছে। যা ইঙ্গিত দিচ্ছে চলমান যুদ্ধের একটি রক্তক্ষয়ী লড়াই হতে পারে এটি। সরবরাহ বন্ধ করে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ বা পিছু হটতে বাধ্য করতে চায় রুশ বাহিনী।

Manual4 Ad Code

ডনেস্ক অঞ্চলের শিল্প শহর বাখমুত দখল করতে পারলে তা হবে গত কয়েক মাসে যুদ্ধে রুশদের বড় অর্জনগুলোর একটি। এছাড়া এই শহরটি দখলের ফলে ডনেস্ক অঞ্চলের শেষ নগরকেন্দ্রও তারা দখল করতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code