মার্কিন চাপের পরও ব্রাজিলে নোঙর করলো ইরানি যুদ্ধজাহাজ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ব্রাজিলের রিও ডি জ্যানেইরোতে ইরানের দুটি যুদ্ধজাহাজ নোঙর করেছে। জাহাজ দুটিকে নোঙরের অনুমতি না দিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপের পরও ব্রাজিলীয় প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার সরকার এই অনুমোদন দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আইআরআইএস মাকরান ও আইআরআইএস ডেন যুদ্ধজাহাজ রবিবার সকালে রিও’র বন্দরে পৌঁছেছে বলে বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।

Manual8 Ad Code

ফেব্রুয়ারি মাসের শুরুতে রয়টার্স এক প্রতিবেদনে বলেছিল, জানুয়ারির শেষ দিকে মার্কিন চাপে ইরানের যুদ্ধজাহাজকে নোঙরের অনুমতি দেয়নি। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে সহযোগিতার ইঙ্গিত দিতে এমন পদক্ষেপ নিয়েছিলেন ব্রাজিলীয় প্রেসিডেন্ট।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code