সিলেটে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুধু স্বপ্ন নয়, আমার চ্যালেঞ্জ – লন্ডনে ডা. কালী প্রদীপ চৌধুরী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

লন্ডন ব্যুরো অফিস :

বিশিষ্ট ধনাঢ্য, বরেণ্য ব্যক্তি ডা. কালী প্রদীপ চৌধুরী বলেছেন, বাংলাদেশ আমার মা, সিলেট আমার মা। আমার মাকে সম্মান এবং ভালোবাসার প্রতিদান দেয়ার জন্যই আমি সিলেটে আন্তর্জাতিকমানের মানের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই।

Manual8 Ad Code

রবিবার (৬ মার্চ ২০২৩) পূর্ব লন্ডনের দ্য রয়েল রিজেন্সি হলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এসোসিয়েশন (বিআইএ)- এর উদ্যোগে সিলেটে আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে আলোচনা এবং সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি ডা. কালী প্রদীপ চৌধুরী আরো বলেন, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুধু স্বপ্ন নয়, এটা আমার জীবনের বিরাট একটা চ্যালেঞ্জ।

সংগঠনের সিনিয়র সভাপতি ড. আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা আনোয়ার শাহজাহান এবং প্রফেসর মিছবাহ কামালের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. গিয়াস উদ্দিন আহমদ এবং প্রধান উপদেষ্টা ডা মাহমুদুর রহমান মান্না।

Manual4 Ad Code

সম্বর্ধিত অতিথি ডা. কালী প্রদীপ চৌধুরী বলেন, মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য আজ পর্যন্ত ৪১বার বাংলাদেশে গিয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। তিনি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার কিছু অগ্রগতিও তুলে ধরেন।
ডা. কালী প্রদীপ চৌধুরী আরো বলেন, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ভারত সহ সারা বিশ্বে অসংখ্য হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। কিন্ত আমার দেশ, আমার জন্মস্থানে কোন কিছু করতে না পারাতে আমি খুবই অনুতপ্ত। আমি যে স্বপ্ন দেখছি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার স্বপ্ন, আপনাদের স্বপ্ন যেন সফলতার মুখ দেখে।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলনা আশরাফুল ইসলাম, গীতা পাঠ করেন মীরা বড়ুয়া, ত্রিপিটক পাঠ করেন বিজয় চক্রবর্তী। ডা. কালী প্রদীপ চৌধুরীর সম্মানে মানপত্র পাঠ করেন মি লেনিন এবং এস এম শিপার। সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন প্রধান উপদেষ্টা মাহমুদুর রহমান মান্না, উপদেষ্টা প্রফেসর মিছবা কামাল ও কোষাধ্যক্ষ আনসার আলী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর শাফি আহমদ, ডেগেনহাম ও বারকিং কাউন্সিলের মেয়র কাউন্সিলার ফারুক চৌধুরী, বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার ফর পলিটিক্যাল এফেয়ার্স নাসরিন মুক্তি, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর হুমায়ুন আহমদ, বিআইএ-এর উপদেষ্টা শামীম আহমদ, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহনুর খান, আইঅন টিভির সিইও আতাউল্লাহ ফারুক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, বিআইএ এর উপদেষ্টা মো তাজুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ড. আশরাফ বক্ত, ইন্টারন্যাশনাল অর্গানাইজিং সেক্রেটারি এ কে এম আব্দুল হান্নান, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারী, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকের সভাপতি আলহাজ্ব সেলিম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শামসুদ্দিন শামস, সমাজসেবী এডভোকেট জানে আলম, বিআইএ-এর যুক্তরাষ্ট্রের কনভেনর মো শাহজাহান বাবুল, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন বেগ, সাংবাদিক উর্মি মাজহার, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি ফেরদৌস আলম, কমিউনিটি সংগঠক লুৎফর রহমান ছায়াদ প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code