সিটিসেলের সব আলো নিভে গেলো

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: প্রায় সব আলো নিভে গিয়েছিল আগেই। বাকি ছিল প্রধান আলোটি। সেটিও নিভে গেলো। আলোটি নিভলো মঙ্গলবার (১৪ মার্চ)। এদিন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসিতে মোবাইল ফোন অপারেটর লাইসেন্স বাতিলের পূর্বানুমোদনের চিঠি এসেছে। লাইসেন্স বাতিলের পূর্বানুমোদন দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ফলে আর আলোর মুখ দেখবে না সিটিসেল।

Manual6 Ad Code

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) তার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কমিশন বৈঠকে (সর্বশেষ বৈঠকটির আগের বৈঠকে) সিটিসেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়। বিষয়টির জন্য সরকারের পূর্বানুমোদন চেয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠায়। সরকারের কাছ থেকে মঙ্গলবার (১৪ মার্চ) লাইসেন্স বাতিলের অনুমোদনের চিঠি পেয়েছে বিটিআরসি। এখন সিটিসেলকে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করবে নিয়ন্ত্রক সংস্থা।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code