যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে ইতালী আওয়ামী লীগ।

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইতালি প্রতিনিধি,মালিক মনজুর: ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইতালী আওয়ামী লীগ। ইতালী রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, ইতালী আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন ও যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু।

Manual4 Ad Code

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি জনাবা হোসনে আরা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জনাব কে এম লোকমান হোসেন।

Manual8 Ad Code

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব ফকির, সাবেক সহ সভাপতি হাজী জসিম উদ্দিন, নজরুল ইসলাম মাঝি, শাহ আলম, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী, জাতীয় ক্রীড়া সংস্থা ইতালীর সাধারন সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, ইতালী আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দিনু, মাহবুব আলম প্রধান, আওয়ামী য়ুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত করিম, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ইতালীর সভাপতি আলি আজম, সাধারন সম্পাদক রনি আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ ইতালীর সভাপতি নূরুল কবির, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি স্বপন হাওলাদার, ইতালী আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান সিদ্দিকি, ইমরুল কায়েস, শেখ দেলোয়ার হোসেন, শেখ ইশহাক, কবির হোসেন, জি আর মানিক, ইলিয়াছ মাদবর, এ আর আহমেদ তপু, ইলিয়াছ মোল্লা, রাজিব রহমান, ইব্রাহীম হোসেন, বায়েজিদ আলী, বিক্রম পাল, হাবিব মাদবর প্রমুখ, যুবলীগ নেতা রফিক বেপারি, গিয়াস উদ্দিন হাসান প্রমুখ, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাহমিনা দেলোয়ার, , নিগার সুলতানা মিতা, সাবেকুন্নাাহার রত্না প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, আসাফো, বঙ্গবন্ধু পরিষদ, রোম মহানগর, রোমা নর্দ, রোমা সুদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জনাবা হোসনেয়ারা বেগম বলেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অনুমোদিত ইতালি আওয়ামী লীগের সকল মুজিব আদর্শের সৈনিকদের সকল ভেদাভেদ ভুলে একত্রিত-ঐক্যবদ্ধ হয়ে ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে কাজ করে যাবেন।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী মীর শরীফ হাসান লেলিন, ইউরোপের প্রখ্যাত সংগীত শিল্পী রত্না বসাক ও মাসুদ রানা।

Manual3 Ad Code

সবশেষ বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিনের কেক কাটা হয় এবং নৈশ ভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code